আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


বাহরাইনে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান “ইনতিসার টেকনোলজি কোম্পানির” শুভ উদ্বোধন!

নিজস্ব প্রতিবেদক:

বাহরাইনে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান”ইনতিসার টেকনোলজি কোম্পানির” শুভ উদ্বোধন শনিবার স্থানীয় সময় সন্ধা ৭ টায় দেশটির রিফা বাঙ্গালী গলিতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দরা ফিতা কেটে এই প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব মাহফুজুর রহমান,

বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ সমাজের সভাপতি মনজুর আহমদ, জালালাবাদ এসোসিয়েশন বাহরাইনের সভাপতি মো. কয়েস আহমদ,

জালালাবাদ কমিউনিটি বাহরাইনের উপদেষ্টা আব্দুল হামিদ, আব্দুল জলিল, ফুলতলী ইসলামী সোসাইটি বাহরাইনের সভাপতি রশিদ আহমদ চৌধুরী,

সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী ঐক্য পরিষদের সভাপতি আব্দুল হাই রিপন, বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল হাসান (সোহাগ)

আরো উপস্থিত ছিলেন, আনোয়ার হোসেন, ইয়াং এসোসিয়েশন বাহরাইনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যমুনা টেলিভিশন বাহরাইনের প্রতিনিধি স্বপন মজুমদার সহ রিফা এলাকায় বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী।

প্রতিষ্টানের পরিচালক নাজির আহমদ জানান, ইনতিসার টেকনোলজিতে সাইনবোর্ড, ব্যানার,কোটেশন, এগ্রিমেন্ট প্রিন্ট, ই-পাসপোর্ট, ভিসার আবেদন সহ সরকারী বেসরকারী বিভিন্ন অনলাইন ফর্ম পুরনের সেবা প্রদান করা হবে।

বাংলাদেশ সমাজের সভাপতি মনজুর আহমদ ও জালালাবাদ এসোসিয়েশন বাহরাইনের সভাপতি কয়েস আহমদ তাদের বক্তব্যে প্রতিষ্টানের সাফল্য কামনা করে বলেন, বাহরাইন সরকারের ব্যবসায়ী বান্ধব সুযোগ সুবিধার জন্য প্রবাসী বাংলাদেশীদের নতুন নতুন বিভিন্ন প্রতিষ্টান হচ্ছে যা বাংলাদেশীদের জন্য নতুন নতুন কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে।

বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মাহফুজুর রহমান, উপস্থিত প্রবাসীদের উদ্দেশ্যে দূতাবাসের বিভিন্ন সেবার কথা উল্লেখ করে এর সেবা নেয়ার আহবান জানান।

বাংলাদেশ দূতাবাস এখন প্রতি সপ্তাহে মঙ্গলবার প্রবাসী বাংলাদেশীদেরকে বাহরাইনী উকিলের মাধ্যমে ফ্রি আইনী পরামর্শ ও নুন্যতম খরচে আইনী সহায়তা প্রদান করছে।

এসময় তিনি প্রবাসী কল্যণ কার্ড ও প্রবাসী স্কিমের লিফলেট বিতরণ করেন।


Top