আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

মো.স্বপন মজুমদার:

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন।

যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে
মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৯টায় দেশটির রাজধানী মানামা বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে বাংলাদেশ দূতাবাসের চার্জ দা অ্যাফেয়ারস এ কে এম মহিউদ্দিন কায়েস,

দূতাবাসের সকল কর্মকর্তা এবং বাংলাদেশ কমিউনিটির নেতাদের সঙ্গে নিয়ে জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতসহ দিবসটি উপলক্ষে দেয়া রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের প্রথম সচিব মো. ইলিয়াছুর রহমান,

শ্রম সচিব মাহফুজুর রহমান,

এবং তৃতীয় সচিব মো. তাছির উদ্দিন।

এরপর মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বাংলাদেশ দূতাবাসের চার্জ দা অ্যাফেয়ারস এ কে এম মহিউদ্দিন কায়েস, গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধে নিহত সকল বীর শহীদদের।

এসময় বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করায়
বীর মুক্তিযুদ্ধা মো. নুরুল ইসলাম কে পুরস্কার প্রদান করা হয়।

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ স্কুলের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।

অনুষ্ঠান শেষে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারবর্গ ও মুক্তিযুদ্ধের সকল বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


Top