আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


বাহরাইনে ৩দিন ব্যাপী ৮ হাজারেরও অধিক বাংলাদেশিদের কে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান

মো. স্বপন মজুমদার:

বাংলাদেশের মহান বিজয় দিবস ও বাহরাইনের জাতীয় দিবস উপলক্ষে ঢাকা বিভাগীয় পরিষদের উদ্যোগে ৩দিন ব্যাপী ৮ হাজারেরও অধিক বাংলাদেশিদের কে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেছেন আলা রাবি মেডিকেল সেন্টার বাহরাইন।

শুক্রবার স্থানীয় সময় সকাল ৯ টায় আল রাবি মেডিকেল সেন্টার প্রাঙ্গণে ফ্রি স্বাস্থ্য সেবা কার্যক্রমটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাংলাদেশ দূতাবাসের চার্জ দা অ্যাফেয়ারস, এ কে এম মহিউদ্দিন কায়েস,

আলারাবি মেডিকেল সেন্টারের সিইও নওফেল আদা তিলের সভাপতিত্বে

ও ঢাকা বিভাগীয় পরিষদের আহবায়ক নজরুল ইসলাম নাহিদের পরিচালনায়,

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সূচনা হয়।

এতে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় পরিষদের যুগ্ম আহবায়ক রুবেল মাহমুদ,

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব মাহফুজুর রহমান,

বাংলাদেশ স্কুলের চেয়ারম্যান মইজ চৌধুরী, বাংলাদেশ সমাজের সভাপতি মনজুর আহমেদ,

বাংলাদেশ সোসাইটির সহ সভাপতি মাজারুল হক নয়ন,

বাংলাদেশ আওয়ামী লীগ, বাহরাইন শাখার সভাপতি আলাউদ্দিন নুর,

সিআইপি শফিউদ্দিন আহমেদ,

জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. কয়েছ আহমেদ,

আরো উপস্থিত ছিলেন, বিজনেস কমিউনিটির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ, বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক জসিমউদ্দীন,

যুবলীগের সভাপতি মুজিবুর রহমান, শ্রমিক লীগের সভাপতি আবুল বাশার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কবির আহমেদ, লিন্নাস মেডিকেলের সাবেক চেয়ারম্যান ও বর্তমান লিন্নাস গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন,

বরিশাল জনকল্যাণ সমিতির সভাপতি মো. মিজানুর রহমান, মানিক মিয়া সহ অনেকেই।

 

বিশেষ অতিথি বৃন্দ তাদের বক্তব্যে নতুন সংগঠন হিসেবে ঢাকা বিভাগীয় পরিষদের স্বাস্থ্য সচেতনতা স্বরূপ ভিন্নধারার এই কল্যানমুখী কাজের জন্য ভূয়সী প্রশংসা করেন,

এরকম কাজ সুস্থ ধারার জীবন জাপনে অভূতপূর্ব ভূমিকা রাখবেন বলে মনে করেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত শেখ নাহিদ, মো. সোহেল,

দুলাল তালুকদার, সহ অসংখ্য নেতৃবৃন্দ।

শুক্রবার ১৫ ডিসেম্বর সকাল থেকে রবিবার ১৭ ডিসেম্বর পর্যন্ত হাজার হাজার প্রবাসী বাংলাদেশীরা অত্যন্ত সুশৃংখলভাবে সারিবদ্ধ হয়ে স্বাস্থ্য সেবা গ্রহণ করেছেন।

এসময় আল রাবি মেডিকেল সেন্টার, বাংলাদেশ দূতাবাসের চার্জ দা অ্যাফেয়ার্স

ও দূতাবাসের শ্রম সচিব মাহফুজুর রহমান কে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

সেই সাথে বাংলাদেশ কমিউনিটির অসহায় ১০ জন ব্যক্তিকে প্রতিমাসে সম্পূর্ণ চিকিৎসা দেওয়ার জন্য ফ্রি কুপন প্রদান করেন।

 

সমাপনী বক্তব্যে সভাপতি বাংলাদেশ কমিউনিটির সর্বস্তরের সকল নেতৃবৃন্দ উপস্থিত হওয়ায় কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।


Top