আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে জাতীয় প্রবাসী দিবস উদযাপন

মো.স্বপন মজুমদার:

প্রবাসীদের কল্যাণ, মর্যাদা-আমাদের অঙ্গীকার; স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার” এই প্রতিপাদ্যকে ধারণ করে বাংলাদেশ দূতাবাস বাহরাইনের উগ্যোগে ‘জাতীয় প্রবাসী দিবস-২০২৩’ উদযাপন করা হয়েছে।

শনিবার (৩০ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৯টায় দেশটির রাজধানী মানামা বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে বাংলাদেশ দূতাবাসের চার্জ দা অ্যাফেয়ারস এ কে এম মহিউদ্দিন কায়েস এর সভাপতিত্বে

পবিত্র কোরআন তেলাওয়াতসহ

দিবসটি উপলক্ষে দেয়া রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর দেওয়া বাণী পাঠ করেন দূতাবাসের প্রথম সচিব মো. ইলিয়াছুর রহমান

এবং শ্রম সচিব মাহফুজুর রহমান।

এসময় দূতাবাসের সকল কর্মকর্তা এবং বাংলাদেশ কমিউনিটি ও বিভিন্ন সামাজিক

এবং আঞ্চলিক সংগঠন, ডাক্তার ইঞ্জিনিয়ার, সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বাংলাদেশ দূতাবাসের চার্জ দা অ্যাফেয়ারস এ কে এম মহিউদ্দিন কায়েস আগত সব সেবাপ্রার্থীকে জাতীয় প্রবাসী দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বাংলাদেশের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার মাধ্যমে বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, অভিবাসীরা বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে দেশের অর্থনীতির চাকা সচল করার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি দূতাবাসে আগতদের বৈধ চ্যানেলে বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানান।

বৈধ উপায়ে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে সরকার ঘোষিত বিভিন্ন প্রণোদনার বিষয়ে তিনি সবাইকে অবহিত করেন।

বাংলাদেশ সরকার প্রবর্তিত পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হওয়ার জন্যও তিনি সবাইকে অনুরোধ জানান।

দূতাবাসে আগত সেবা প্রার্থীদের ‘জাতীয় প্রবাসী দিবস-২০২৩’ উপলক্ষে মিষ্টিমুখ করানো হয়।

উপস্থিত সেবাপ্রার্থীরাও এ উপলক্ষে তাদের অভিমত এবং অনুভূতি ব্যক্ত করেন।

সেবাপ্রার্থীরা দূতাবাসের সেবায় তাদের সন্তুষ্টি প্রকাশ করে এ বিশেষ আয়োজনের জন্য দূতাবাসকে ধন্যবাদ জানান।


Top