আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


দাগনভূঞায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

আবদুল্লাহ আল মামুন:
দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের কোরাইশ মুন্সী এলাকায় “আব্দুল নবী প্রবাসী ও যুব সমাজ কল্যাণ সংস্থা” নামক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের উদ্যোগে ৩৫ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। সোমবার  সকালে স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সংগঠনটির উপদেষ্টা আলহাজ্ব জসিম উদ্দিন ভূঁইয়া এর সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ মামুন আবদুল্লাহ’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রাজাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন ভূঁইয়া।
স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের  পরিচালক মোঃ আবুল কাশেম।

বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব মাওলানা আব্দুস জাহের, মাওলানা সেলিম উল্যাহ, মোহাম্মদ মোস্তফা সোহাগ, আব্দুর রহমান খোকন, জাহাঙ্গীর আলম, হারুনুর রশিদ, মিজানুর রহমান ও মোহাম্মদ রাশেদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে নানা বিষয়ে আলোচনা করেন।

সংগঠনটির সংশ্লিষ্ট সূত্র জানায়, এই সংগঠনটি মেধাবী শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ করছে। সে লক্ষ্যে আজ এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।


Top