আজ || মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা    
 


ফেনীর দাগনভূঞায় বিজনেস প্লান প্রিপারেশন বিষয়ক প্রশিক্ষণ

দাগনভূঞা প্রতিনিধি:
ফেনীর দাগনভূঞা উপজেলা প্রাণীসম্পদ এর উদ্যোগে বিজনেস প্লান প্রিপারেশন বিষয়ক ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ হলরুমে ২দিন ব্যাপি এই প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুজন কান্তি শর্মা এর সভাপতিত্বে
উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক দাগনভূঞা উপজেলা শাখার প্রিন্সিপাল অফিসার তাপস সেন, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল
মামুন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ রাকিবুল ইসলাম রোমন ও প্রাণিসম্পদ মাঠ সহকারী মোঃ ইকবাল হোসেন প্রমুখ। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানাগেছে, প্রশিক্ষণ খামারিদের প্রশিক্ষণে গবাদী পশু পালন করে নিজের চাহিদা পূরণ করে আবার ব্যবসা করা। নিজ উদ্যোগে নিজের ব্যাবসা শুরু করে
নিজে উদ্যোক্তা হয়ে কর্মসংস্থান তৈরি করার উপরে ভিত্তি করে এই বিজনেস প্লান প্রিপারেশন বিষয়ক প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। উল্লেখ্য,উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর আওতায়
পিজি ও নন পিজি সদস্যদের ২ দিনের প্রশিক্ষণ কর্মসূচী গত বুধবার শুরু হয়।
প্রশিক্ষণে প্রকল্পের মাঠ কর্মীসহ প্রশিক্ষণের ৪০ জন সুবিধাভোগী খামারী উপস্থিত ছিলেন।


Top