আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

মো.স্বপন মজুমদার:

যথাযোগ্য মর্যাদায় বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে পালিত হয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

বুধবার স্থানীয় সময় সকাল ৯ টায় দেশটির রাজধানী মানামা বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গনে নানা আয়োজনের মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা এ্যাফেয়ার্স এ.কে.এম মহিউদ্দিন কায়েস জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু করেন।

এই সময় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী বানী পাঠ করেন দূতাবাসের প্রথম সচিব মো. ইলিয়াছুর রহমান

ও শ্রম সচিব মাহফুজুর রহমান।

এসময় বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা এ্যাফেয়ার্স এ.কে.এম মহিউদ্দিন কায়েস বলেন, অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের এ মাতৃভাষা বাংলা।

বাংলাভাষা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করেছে।

অন্য সব দেশের মানুষের প্রতি ও তাদের ভাষার প্রতি আমাদের সম্মান করতে হবে তবেই আমাদের বাংলা ভাষার মান ও সম্মান আরও বৃদ্ধি পাবে।

এ সময় উপস্থিত ছিলেন সকল রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ সহ দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারী এবং সাংবাদিকবৃন্দ।

বিভিন্ন কর্মসূচির পাশাপাশি দিন ব্যাপী চলে একুশের আলোকচিত্র প্রদর্শনী।

অনুষ্ঠান শেষে সকল শহীদদের আত্মার শান্তি ও দেশ জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


Top