আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


মালয়েশিয়ায় নগরবাউলে মাতলেন প্রবাসী বাংলাদেশিরা

মেহেদী হাসান
মালয়েশিয়ায় রাজধানী কুয়ালালামপুরে চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে জনপ্রিয় ব্যান্ড দল নগর বাউল ও রকস্টার জেমস মেগা কনসার্ট -২০২৪অনুষ্ঠিত হয়েছে। মালয়শিয়ায় অবস্থানরত পিএইচডি স্কলার লিওরণা চৌধুরী স্থানীয় প্রতিষ্ঠান মিস্টার এস ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে এই মেগা কনসার্টের পরিচালনা এবং সঞ্চালিকা হিসেবে দায়িত্ব পালন করেন ।

শনিবার (১০ ফেব্রুয়ারি) কুয়ালালামপুরের সুঙ্গাই বেসি কেএল ব্যাস অডিটোরিয়ামে এই কনসার্ট অনুষ্ঠিত হয়।

মালয়শিয়ার লোকাল সিগায়ক ইউচা, মালয়েশিয়ান বেলিকা ড্যান্স গ্রুপ, বাংলাদেশি গায়ক আশিক, এবি তওহীদ, চন্দ্র অয়ন, ডিজে তওফিকসহ একঝাঁক তারকা সংগীত পরিবেশনা করেন।

চাইনিজ নববর্ষ উপলক্ষে মালয়েশিয়ায় প্রবাসীদের ছুটি থাকায় কনসার্টে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশির উপস্থিতি ছিল।

প্রবাসী বাংলাদেশির পাশাপাশি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হাইকমিশনের ভিসা কাউন্সিলর জিএম রাসেল রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ান প্রবাসী বিজনেস কমিউনিটির পক্ষ থেকে আবুল কালাম আজাদ, রিশাদ বিন আব্দুল্লাহ ,শামীম প্রমুখ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মালয়শিয়ায় অবস্থানরত বাংলাদেশি সাংবাদিকবৃন্দ।

মেগা কনসার্টে সকল প্রবাসীদের উপস্থিতি ছিল এক খণ্ড বাংলাদেশের মতো। আর তাই অনুষ্ঠানটি সুন্দরভাবে সফল করতে পেরে প্রবাসী বাংলাদেশি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন পিএইচডি স্কলার লিওরণা চৌধুরী।

উক্ত অনুষ্ঠানে সর্বাধুনিক প্রযুক্তির সাউন্ডসিস্টেম, হাই রেজ্যুলেশন লাইটিং, এলইডি মনিটর ব্যবহার হয়। স্থানীয় শিল্পীদের নাচ,গান, ডিজে এবং নগর বাউল জেমসের গান মাতিয়ে তোলেন প্রবাসী বাংলাদেশিদের।


Top