আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


ফেনীর দাগনভূঞার সানরাইজ ইনস্টিটিউটে শিশুদের বিনামূল্যে ব্লাড গ্রুপিং

দাগনভূঞা প্রতিনিধি:
দাগনভূঞা উপজেলার বেকের বাজারে ঐতিহ্যবাহী শিশু শিক্ষালয় সানরাইজ ইনস্টিটিউটে শিশুদের বিনামূল্যে ব্লাড গ্রুপিং করা হয়েছে। আলোকিত ফেনী ব্লাড ডোনেশন গ্রুপের আয়োজনে বুধবার সকালে কর্মসূচীর উদ্বোধন করেছেন ফেনী সাংবাদিক ইউনিয়ন-ঢাকার সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর ন্যাশনাল ডেস্ক ইনচার্জ কাজী তানভীর আলাদীন।

আলোকিত ফেনী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সানরাইজ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সাংবাদিক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে এসময় বিশিষ্ট ব্যাংকার মিজানুর রহমান হিরো, দাগনভূঞা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম এ তাহের পন্ডিত,

সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন। সানরাইজের সহকারী শিক্ষক আবুল মনসু‌রের সঞ্চালনায় প্রধান শিক্ষক আবিদ উল্যাহ মজুমদার স্বাগত বক্তব্য রাখেন।

ব্লাড গ্রুপিং ক্যাম্পে শতাধিক শিশুর বিনামূল্যে রক্ত পরীক্ষা করা হয়।


Top