আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


ঢাকার ধামরাইয়ে ত্রাণ সামগ্রী সহ ইউপি চেয়ারম্যান কে আটক করেছে র‍্যাব

ঢাকার ধামরাইয়ে ত্রাণ সামগ্রী সহ ইউপি চেয়ারম্যান কে আটক করেছে র‍্যাব

ঢাকার ধামরাইয়ে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ না করে বাজারে বিক্রি করার জন্য নিজ বাড়িতে মজুদ করার অভিযোগে ৪ নং যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজুকে (৬০) আটক করেছে র‍্যাব ৪।

আজ ভোর রাতে ধামরাইয়ের আমছিমোড় এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করে সাভার নবীনগর র‍্যাব ৪।
র‍্যাব ৪ জানায় ধামরাই যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজু প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী দেওয়া ত্রাণসামগ্রী বন্যার্তদের মাঝে বিতরণ না করে নিজ বাড়িতে মজুদ করে ছিলেন। সেগুলো বিক্রি করার উদ্দেশ্যেই তিনি মজুদ করেছিলেন। পরে র‍্যাব গোপন সংবাদের ভিত্তিতে তার টিনশেড বাড়িতে অভিযান চালিয়ে


র‍্যাব ৪ এর অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দিন আহমেদ নেতৃত্বে ৩৫ বস্তা ত্রাণসামগ্রীসহ ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজুকে আটক করে।আজ সকালে তার বিরুদ্ধে ধামরাই থানায় মামলা দায়ের করে ধামরাই থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‍্যাব। আটক ইউপি চেয়ারম্যান ধামরাইয়ে আমছিমোড় এলাকার মৃত আফসার উদ্দিনের ছেলে। এলাকাবাসী বলছে ওই ইউপি চেয়ারম্যান ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপকর্ম করে আসছিল। তারপর কঠোর শাস্তি দাবি করেছেন তারা।


Top