আজ || মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা    
 


ফেনীর দাগনভূঞা সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে নবীন বরণ ও বিদায়

দাগনভূঞা প্রতিনিধি:
দাগনভূঞা সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ১ম পর্বের নবীন বরণ এবং ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৮ম পর্বের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মার্চ) সকালে অত্র ইনস্টিটিউট প্রাঙ্গণে এ বিদায় বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


অত্র ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক অ্যাডভোটেক রসিক শেখর ভৌমিকের সভাপতিত্বে ও অত্র ইনস্টিটিউটের শিক্ষক মোঃ সিরাজ হোসেন ও সপ্তম পর্বের শিক্ষার্থী ইসরাত জাহানের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন অত্র ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক অজয় কুমার দেব, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, পরিচালক দীপক শর্মা, পরিচালক বাসুদেব মল্লিক,

পরিচালক বিমল কান্তি ভৌমিক, অত্র ইনস্টিটিউটের শিক্ষক শামসুন নাহার, সুজন চন্দ্র নাথ, সুপ্রিয়া ভৌমিক ও প্রাক্তন শিক্ষক শাহীন আলম প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন অত্র ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থী বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানে উপসহকারী প্রকৌশলী হিসাবে কর্মরত রয়েছে তাদের মধ্যে মোঃ সাবের হোসেন, মোতাসিন বিল্লাহ সোহান ও ইসমাইল হোসেন শিহাব। এসময় অত্র ইনস্টিটিউটের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

পরে বিদায়ী ১৮ জন শিক্ষার্থীকে সম্মানা ক্রেষ্ট প্রদান করা হয় এবং দুই জন শিক্ষার্থীকে সর্বাধিক উপস্থিতির জন্য ক্রেষ্ট প্রদান করা হয়। এছাড়াও বিভিন্ন পর্বে জিপিএ ৩.৭০ এর উপরে পাওয়ায় ১১ জন শিক্ষার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


Top