আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


ফেনীর দাগনভূঞা প্রবাসী ফোরামের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

আবদুল্লাহ আল মামুন:
প্রবাসীদের মানবিক সংগঠন ‘দাগনভূঞা প্রবাসী ফোরাম’ এর কেন্দ্রীয় কমিটির উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে উপজেলার ৩৫০ জন অসহায় দরিদ্র মানুষের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (১০ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে এ ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবীর রতন।
অনুষ্ঠানে দাগনভূঞা প্রবাসী ফোরামের স্থানীয় কমিটির সভাপতি আবু তৈয়ব পেয়ারের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাকের হোসেনের সঞ্চালনায়।

বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র ওমর ফারুক খাঁন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ শাহীন মুন্সী, ফোরামের উপদেষ্টা মোঃ জসিম উদ্দিন হাজারী, উপদেষ্টা মোঃ রফিক উদ্দিন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবদুল হামিদ, স্থানীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ ইউছুফ মিয়া ফোরামের স্থানীয় প্রতিনিধি শিমুল পাটোয়ারী এছাড়াও সাংবাদিক ও স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দিয়ে দাগনভূঞা উপজেলার গরীব,অসহায়, হতদরিদ্র মানুষের মাঝে বিভিন্ন সময় মানবিক সহায়তা প্রদানের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছে দাগনভূঞা প্রবাসী ফোরাম। ফোরামের সংশ্লিষ্ট সকল প্রবাসীরা প্রশংসার দাবিদার।


Top