আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


ফেনীর দাগনভূঞায় বাজার মনিটরিংয়ে ১৭ হাজার টাকা জরিমানা

আবদুল্লাহ আল মামুন:
দাগনভূঞায় বাজার মনিটরিং ও ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ব্যবসায়ীর ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার রাজাপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাজ শারবীন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান চালান, এ সময় মূল্য তালিকা না থাকায় এক মুদি ব্যবসায়ীকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও মাস্টার মেডিসিন শপ ও সখিনা ফার্মেসি নামে দুইটি ওষুধের  দোকানের সত্ত্বাধিকারীকে ফিজিসিয়ান স্যাম্পল বিক্রয় ও লাইসেন্স ব্যতীত ব্যবসা পরিচালনা করায় মোবাইল কোর্টের মাধ্যমে মোট ১৫ হাজার অর্থদণ্ড প্রদান করা হয়।

এসময় ফেনী ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক মৌসুমী আক্তার উপস্থিত ছিলেন। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা উপস্থিত ছিলেন।


Top