আজ || মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা    
 


বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে দাগনভূঞা স্বাস্থ্য কমপ্লেক্সের নানা আয়োজন

আবদুল্লাহ আল মামুন:
ফেনীর দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে রবিবার (১৭ মার্চ) সকালে কেক কাটা, বেলুন দিয়ে সজ্জিতকরণ ও স্বাস্থ্য বিষয়ক আলোচনা, হাসপাতালে সকল রোগীকে সকালের নাস্তা ও উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে।

জানা গেছে, সরকারি নির্দেশনা অনুযায়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্ত:বিভাগে ভর্তিকৃত শিশু রোগী এবং তাদের অভিভাবক বৃন্দের উদ্দেশ্যে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্বাস্থ্যশিক্ষা সেশন পরিচালিত হয়। অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শিশু কনসালটেন্ট ডা. আশিকুর রহমান মন্ডল ও মেডিকেল অফিসার ডা. সুনন্দ সেন প্রমুখ। এছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারিরা উপস্থিত ছিলেন।


Top