আজ || মঙ্গলবার, ১৯ মে ২০২৬
শিরোনাম :
  বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি       গণসংযোগকালে ফেনীতে বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর গাড়ি বহরে হামলা, আহত ১০       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে ফ্রান্সে সংবাদ সম্মেলন       বাংলাদেশ দূতাবাস বাহরাইনের উদ্যোগে প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বাহরাইন প্রবাসীদের সংবাদ সম্মেলন    
 


কাশ্মীরের হুররিয়াত নেতাকে সর্বোচ্চ সম্মাননা দেবে পাকিস্তান

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের সর্বদলীয় হুররিয়াত কনফারেন্সের(এপিএইচসি) প্রধান সাইয়েদ আলী গিলানিকে সর্বোচ্চ নাগরিক সম্মাননা দেবে পাকিস্তান।

দেশটির সিনেটের উচ্চকক্ষে এ সংক্রান্ত একটি প্রস্তাব সর্বসম্মতিতে পাস হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, সাইয়েদ আলী গিলানিকে সর্বোচ্চ নাগরিক সম্মান ‘নিশান-ই-পাকিস্তান’ দেয়ার প্রস্তাব পাক সিনেটের উচ্চকক্ষে সর্বসম্মতিতে পাশ হয়।

ওই প্রস্তাবে গিলানির নামে ইসলামাবাদের একটি বিশ্ববিদ্যলয়ের নামকরণ করতে বলা হয়েছে সরকারকে। এ ছাড়া জাতীয় ও প্রাদেশিক স্তরে স্কুলের পাঠ্যবইয়েও গিলানীর জীবনীকে অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে।

আনন্দবাজার ছাড়াও কাশ্মীরভিত্তিক কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হলেও পাকিস্তানের মূলধারার সংবাদমাধ্যমগুলোতে বিষয়টি সেভাবে পাওয়া যায়নি।

কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল করে অঞ্চলটিকে দুই ভাগ করে ফেলার পর থেকেই গৃহবন্দি অবস্থায় রয়েছেন হুররিয়ত নেতা সাইয়েদ আলী শাহ গিলানি।

কাশ্মীরিদের রক্ষায় জোরালো ভুমিকা গ্রহণ এবং প্রতিবেশী দেশ হিসেবে সহায়তা করতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে এর আগে আহ্বান জানিয়েছিলেন তিনি।

ইমরান খানের উদ্দেশে লেখা চিঠিতে ভারতের সঙ্গে সবধরণের চুক্তি স্থগিত রাখারও আহ্বান জানিয়েছিলেন সাইয়েদ আলী গিলানি।


Top