আজ || মঙ্গলবার, ১৯ মে ২০২৬
শিরোনাম :
  বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি       গণসংযোগকালে ফেনীতে বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর গাড়ি বহরে হামলা, আহত ১০       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে ফ্রান্সে সংবাদ সম্মেলন       বাংলাদেশ দূতাবাস বাহরাইনের উদ্যোগে প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বাহরাইন প্রবাসীদের সংবাদ সম্মেলন    
 


ক্যাপিটলে সহিংসতার ঘটনায় নিহত চার, ওয়াশিংটন ডিসিতে কারফিউ

ক্যাপিটলে সহিংসতার ঘটনায় নিহত চার, ওয়াশিংটন ডিসিতে কারফিউ

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে কংগ্রেস ভবন ক্যাপিটলে ট্রাম্প সমর্থকদের ব্যাপক বিক্ষোভ, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় নিহত হয়েছে অন্তত চারজন। প্রথমে হামলা চলাকালে পুলিশের গুলিতে এক নারী নিহত হওয়ার খবর পাওয়া যায়। পরে মেডিকেল ইমার্জেন্সি পরিস্থিতি তৈরি হলে আহত অবস্থায় হাসপাতালে মারা যায় আরো তিনজন।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ক্যাপিটল হিলের বিক্ষোভ নিয়ে সংবাদ সম্মেলন করেন ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউজার। তিনি জানান, হাউস রুমে অধিবেশন চলাকালে কয়েক জন বিক্ষোভকারী জোর করে ভেতরে প্রবেশ করে। অনুপ্রবেশকারী দলটির সদস্য ছিলেন গুলিবিদ্ধ হয়ে নিহত ওই নারী। ক্যাপিটলে অনুপ্রবেশকারী দলটিকে বাধা দেয় সাদা পোশাকের কয়েকজন কর্মকর্তা। ওই সময়েই গুলিবিদ্ধ হন ওই নারী।

ওয়াশিংটন ডিসির মেয়র আরো বাউজার জানান, নিহত বাকি তিনজনের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ। এছাড়া আহত হয়েছে মেট্রো পুলিশ বিভাগের অন্তত ১৪ জন সদস্য।

মার্কিন গণমাধ্যমগুলো জানায়, ক্যাপিটল ভবনে প্রবেশ করার পর গুলিবিদ্ধ হয়ে নিহত প্রথম নারী অ্যাশলি ব্যাবিট একজন সাবেক মার্কিন সেনা সদস্য। স্যান ডিয়েগোর বাসিন্দা ছিলেন তিনি। ওয়াশিংটন সময় বুধবার দুপুর ৩টার দিকে গুলিবিদ্ধ হন অ্যাশলি ব্যাবিট। হাসপাতালে নেওয়ার পর তাঁকে মৃত ঘোষণা করা হয়।

মার্কিন ও ব্রিটিশ গণমাধ্যমগুলো জানায়, ক্যাপিটল ভবনে হামলার ঘটনায় এখন পর্যন্ত অর্ধশতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে অন্তত ৪৭ জনকে কারফিউ ভাঙার অপরাধে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় সময় গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের বিজয় আনুষ্ঠানিকভাবে অনুমোদনের জন্য অধিবেশনে বসেছিলেন। ওই সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শত শত সমর্থক কংগ্রেস ভবন ক্যাপিটলে ঢুকে পড়ে। কয়েক ঘণ্টা কার্যত দখল করে রাখে কংগ্রেস ভবন। পরে ধীরে ধীরে ক্যাপিটল প্রাঙ্গণ ছেড়ে বাইরে যায় বিক্ষোভকারীরা।

এ ঘটনায় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে ১২ ঘণ্টার কারফিউ ঘোষণা করা হয়েছে।।


Top