আজ || মঙ্গলবার, ১৯ মে ২০২৬
শিরোনাম :
  বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি       গণসংযোগকালে ফেনীতে বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর গাড়ি বহরে হামলা, আহত ১০       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে ফ্রান্সে সংবাদ সম্মেলন       বাংলাদেশ দূতাবাস বাহরাইনের উদ্যোগে প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বাহরাইন প্রবাসীদের সংবাদ সম্মেলন    
 


ফেনীর দাগনভূঞায় কৃষকদের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

দাগনভূঞা প্রতিনিধি:
দাগনভূঞায় প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ এন্ড রেসিলিয়েন্স (পার্টনার) ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার রাজাপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে  কৃষকদের নিয়ে এ ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মহিউদ্দিন মজুমদারের সভাপতিত্বে ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ লুৎফুল হায়দার ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ একরাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম ও মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা অর্ধশতাধিক কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন।

এসময় বোরো মৌসুমের জাত বিনা ধান ২৫ নিয়ে কৃষকদের সাথে বিস্তারিত আলোচনা করা হয়।

শেষে অতিথিরা মাঠ পর্যায়ে কমিউনিটি বীজ উৎপাদন প্রযুক্তি প্রদর্শনী (বোরো) ধান উৎপাদনের প্রকল্প পরিদর্শন করেন।


Top