আজ || মঙ্গলবার, ১৯ মে ২০২৬
শিরোনাম :
  বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি       গণসংযোগকালে ফেনীতে বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর গাড়ি বহরে হামলা, আহত ১০       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে ফ্রান্সে সংবাদ সম্মেলন       বাংলাদেশ দূতাবাস বাহরাইনের উদ্যোগে প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বাহরাইন প্রবাসীদের সংবাদ সম্মেলন    
 


ফেনীর দাগনভূঞায় বিজিবি ক্যাম্পে গাছের চারা বিতরণ

{"data":{"pictureId":"246ddb14b86a48a7aadc6cfac4a971ec","appversion":"4.4.0","stickerId":"","filterId":"","infoStickerId":"","imageEffectId":"","playId":"","activityName":"","os":"android","product":"retouch","exportType":"image_export","editType":"image_edit","alias":""},"source_type":"vicut","tiktok_developers_3p_anchor_params":"{"source_type":"vicut","client_key":"aw889s25wozf8s7e","picture_template_id":"","capability_name":"retouch_edit_tool"}"}

দাগনভূঞা প্রতিনিধি:
২০২৫-২৬ মৌসুমে কৃষি পূনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় দাগনভূঞা বিজিবি ক্যাম্পে বিনামূল্যে ৫০০ গাছের চারা বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

বুধবার সকাল সাড়ে নয়টায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জায়লস্কর ৪ ব্যাটালিয়ন প্রাঙ্গণে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আতিক উল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহীদুল ইসলাম, ৪ বিজিবি ফেনী ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম ও দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন। আরও উপস্থিত ছিলেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা লুৎফুল হায়দার ভূঁইয়া, মোঃ মোশাররফ হোসেন, মোঃ আমীর উদ্দিন ও সুলতানা জাহান আছফা।

এসময় কাঁঠালের চারা ১৫০টি, নিম ১৫০টি, আম ৭৫টি, জাম ৫০টি, নারিকেল ৩০টি, তাল ৩০টি ও বেলের চারা ১৫ টি বিতরণ করা হয়েছে।


Top