আজ || মঙ্গলবার, ১৯ মে ২০২৬
শিরোনাম :
  বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি       গণসংযোগকালে ফেনীতে বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর গাড়ি বহরে হামলা, আহত ১০       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে ফ্রান্সে সংবাদ সম্মেলন       বাংলাদেশ দূতাবাস বাহরাইনের উদ্যোগে প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বাহরাইন প্রবাসীদের সংবাদ সম্মেলন    
 


বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক:

‘স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন, এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়। শুক্রবার (১৭মার্চ) স্থানীয় সময় সকাল ৯টায় দূতাবাস প্রাঙ্গণে সকল কর্মকর্তা- কর্মচারী ও কমিউনিটির নেতৃবৃন্দের নিয়ে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলাম জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন। পরে সবার উপস্থিতিতে রাষ্ট্রদূত দূতাবাসে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন করেন।

এ উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণীগুলো পৃথক পৃথকভাবে পাঠ করা হয়। এ সময়  বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন দূতালয় প্রধান এ কে এম মহিউদ্দিন কায়েছ, শ্রম সচিব মাহফুজুর রহমান, প্রথম সচিব ইলিয়াছুর রহমান এবং তৃতীয় সচিব তাছির উদ্দিন সহ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী এবং বাংলাদেশ কমিউনিটি ও সাংবাদিক নেতারা।

রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলাম তার বক্তব্যে বর্তমান বিশ্ব পরিস্থিতিতে শান্তি রক্ষায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রয়োজন ছিল বলে উল্লেখ করেন। বঙ্গবন্ধুর আত্মত্যাগ, সাহস, সীমাহীন ত্যাগ, নেতৃত্ব এবং সঠিক দিক-নির্দেশনার ফসল হিসেবে আমরা পেয়েছি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। বঙ্গবন্ধুর নির্দেশিত পথ অনুসরণ করে তার কন্যা প্রধানমন্ত্রী  শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে রূপান্তর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে কবিতা আবৃত্তি করেন বাহরাইন বাংলাদেশ স্কুলের ছাত্রছাত্রীরা। পরিশেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত ও শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


Top