আজ || মঙ্গলবার, ১৯ মে ২০২৬
শিরোনাম :
  বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি       গণসংযোগকালে ফেনীতে বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর গাড়ি বহরে হামলা, আহত ১০       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে ফ্রান্সে সংবাদ সম্মেলন       বাংলাদেশ দূতাবাস বাহরাইনের উদ্যোগে প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বাহরাইন প্রবাসীদের সংবাদ সম্মেলন    
 


বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

মো.স্বপন মজুমদার

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

যথাযোগ্য মর্যাদায় ৭ই মার্চ ঐতিহাসিক ভাষণ উপলক্ষে রবিবার স্থানীয় সময় সকাল ৯ টায় বাহরাইনের রাজধানী মানামায় বাংলাদেশ দূতাবাসে পতাকা উত্তোলন এবং জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকীতে শ্রদ্ধা নিবেদন করেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ নজরুল ইসলাম,

এই সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বানী পাঠ করেন দূতালয় প্রধান মোহাম্মদ রবিউল ইসলাম ও দূতাবাসের লেবার কাউন্সিলর(শ্রম সচিব) শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

৭ই মার্চ উপলক্ষে রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেন, যতদিন এই বাংলাদেশ আছে ততদিন বঙ্গবন্ধু দলমত নির্বিশেষে সবার মাঝে বেঁচে থাকবেন।

স্বাধীনতার এই লাল সবুজের পতাকা তারই দেওয়া। তিনি বলেন বঙ্গবন্ধু একটি দুর্নীতি মুক্ত শোষণ মুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছেন ৷

 

৭ মার্চে বঙ্গবন্ধুর সেই অগ্নিঝরা ভাষণ পুরো বাঙালি জাতিকে স্বাধীনতা যুদ্ধে অনুপ্রাণিত করেছিলো। এই ভাষণ ছিলো স্বাধীনতার অমর কবিতা।

এ সময় উপস্থিত ছিলেন সকল রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ,

অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্য এবং মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


Top