আজ || মঙ্গলবার, ১৯ মে ২০২৬
শিরোনাম :
  বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি       গণসংযোগকালে ফেনীতে বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর গাড়ি বহরে হামলা, আহত ১০       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে ফ্রান্সে সংবাদ সম্মেলন       বাংলাদেশ দূতাবাস বাহরাইনের উদ্যোগে প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বাহরাইন প্রবাসীদের সংবাদ সম্মেলন    
 


লক্ষ্মীপুরে মাসব্যাপী পরিচ্ছন্ন অভিযান উদ্ধোধন করলেন মেয়র এম এ তাহের

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে মাসব্যাপী পরিচ্ছন্ন অভিযান উদ্ধোধন করলেন মেয়র এম এ তাহের

পরিচ্ছন্ন শহর হিসেবে রুপান্তর করতে মুজিবশতবর্ষ উপলক্ষ্যে মাসব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের। এসব কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকালে পৌর কর্মচারীদের সাথে নিয়ে ঝাড়ু হাতে সদর হাসপাতালের আঙ্গিনা পরিচ্ছন্নতায় নামেন আওয়ামীলীগের প্রবীন নেতা ও লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের

মেয়র এম এ তাহের জানান, করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় এসব কর্মসূচি গ্রহন করা হয়েছে। পরিস্কার শহর গড়ার লক্ষ্যে মাস ব্যাপী আমাদের পরিচ্ছন্ন অভিযান অব্যাহত থাকবে,প্রথমত সদর হাসপাতাল, পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠান এবং পৌরসভার বিভিন্ন এলাকাসমূহ এর আওতায় থাকবে। তিনি বলেন, ইভটিজিং, মাদক নির্মুল ও বাল্যবিবাহের বিরুদ্ধে কঠোর অভিযান চলবে।

এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আবদুল গফফার, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান মামুন, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.আনোয়ার হোসেন, পৌরসভার প্যানেল মেয়র (১) কামাল উদিদ্দন খোকন, প্যানেল মেয়র (২) উত্তম দত্ত, কাউন্সিলর আবুল খায়ের স্বপন, জহিরুল ইসলাম শিমুল, জেলা পরিষদের সদস্য মাহবুবুল হক মাহবুবসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।

এছাড়া পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে স্বতঃফুর্ত ভাবে অংশ গ্রহণ করেন লক্ষ্মীপুর জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবীবৃন্দ।


Top