আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে, মাছের ড্রামের ভেতর চেপে বাড়ি ফিরছিলেন মানুষ!

অনলাইন ডেস্ক :

করোনা সংক্রমণ রোধে সারা দেশের ন্যায় গাজীপুরেও ১৪ দিনের কঠোর লকডাউন চলছে। কঠোর বিধি নিষেধের মধ্যে আজ শনিবার (২৪ জুলাই) আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাছবাহী ট্রাকের পিঠে ড্রামে ভেতর চেপে বাড়ি ফিরছিলেন ১০ জন যাত্রী। তারা ঢাকা থেকে ওই ড্রামের ভেতরে উঠে বসেন।

গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চেক পোস্ট পাড় হলেও রাজেন্দ্রপুর এলাকায় এসে ধরা পড়ে যায়। ওই পয়েন্টের দায়িত্বরত ট্রাফিক পুলিশের সন্দেহ হলে ট্রাকটি আটক করে চেক করলে বেরিয়ে আসে মাছে ড্রামে লুকিয়ে থাকা যাত্রীরা।

পরে তাদেরকে ট্রাকে থাকা মাছের খালি ড্রাম থেকে বের করে এনে ছেড়ে দিলেও ট্রাক চালকের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।

গাজীপুর মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের এসি (উত্তর) মেহেদী হাসান জানান, লকডাউন বাস্তবায়নে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়িতে তল্লাশি চালানো হচ্ছিল। এমন সময় ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি মাছের ট্রাক সন্দেহ হলে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় ওই ট্রাকে মাছের ড্রামের ভেতর থেকে প্রায় ১০ জন যাত্রী বের করে আনা হয়। পরে ড্রামের ভেতর থেকে যাত্রীদের নামিয়ে এনে ছেড়ে দিলেও চালকের বিরুদ্ধে প্রচলিত আইন ব্যবস্থা এবং ট্রাকটি আটক রাখা হয়েছে।


Top