আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


আজ থেকে শুরু হলো হাইকোর্ট বিভাগে আগাম জামিন শুনানি

অনলাইন ডেস্ক :

চলতি বছরের এপ্রিলে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বন্ধ থাকার পর আজ রবিবার (২২ আগস্ট) থেকে হাইকোর্ট বিভাগে আগাম জামিন আবেদনের ওপর শুনানি শুরু হচ্ছে। গতকাল শনিবার (২১ আগস্ট) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রবিবারের কার্যতালিকা প্রকাশিত হয়। এর আগে মঙ্গলবার (১৭ আগস্ট) প্রধান বিচারপতির নির্দেশে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন সুপ্রিম কোর্ট প্রশাসন।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের কারণে উচ্চ আদালতের কার্যক্রম কিছু দিন বন্ধ থাকার পর ৪ এপ্রিল থেকে আগাম জামিন আবেদনের শুনানি বন্ধ রাখা হয়। আগাম জামিনের ক্ষেত্রে আসামিকে আদালতে হাজির হয়ে জামিন চাইতে হয় বিধায় করোনা পরিস্থিতিতে এর শুনানি বন্ধ রেখেছিল সুপ্রিম কোর্ট প্রশাসন।

এতে বিচারপ্রার্থীদের অধিকার লঙ্ঘিত হওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হন আইনজীবীরা। আগাম জামিন শুনানির জন্য ফের চালু করা হয় সে বিষয়ে দাবি জানিয়ে আসছিলেন বিচারপ্রার্থী ও আইনজীবীরা।


Top