আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


আজ দ্বিতীয় দফায় ভাসানচর যাচ্ছেন ১৮০৪ জন রোহিঙ্গা

বিশেষ প্রতিনিধি :

আজ দ্বিতীয় দফায় ভাসানচর যাচ্ছেন ১৮০৪ জন রোহিঙ্গা

আজ দ্বিতীয় দফায় ভাসানচর যাচ্ছেন এক হাজার ৮০৪ জন রোহিঙ্গা। সোমবার (২৮ ডিসেম্বর) ৩০টি বাসে ৪২৭ পরিবারকে চট্টগ্রাম ট্রানজিট ক্যাম্পে নেয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) নৌবাহিনীর সাতটি জাহাজে করে ভাসানচরের উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে রওনা হবেন সইচ্ছায় যেতে ইচ্ছুক রোহিঙ্গারা।

র‌্যাব ও পুলিশের কড়া নিরাপত্তায় দুপুরে উখিয়া কলেজ মাঠ থেকে ৩০টি বাসে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে রোহিঙ্গারা। গত ৪ ডিসেম্বর কক্সবাজারের বিভিন্ন শিবির থেকে প্রথম ধাপে এক হাজার ৬শ ৪২ রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানো হয়।

প্রথম দফায় ভাসানচরে যাওয়া রোহিঙ্গারা এসেছিল টেকনাফ-উখিয়ার বিভিন্ন ক্যাম্প থেকে। তাদের একদিন আগে বিভিন্ন ক্যাম্প থেকে গাড়িতে করে এনে চট্টগ্রামে শাহিন স্কুলের ট্রানজিট ক্যাম্পে রাখা হয়। দ্বিতীয় দফায়ও একইভাবে নেয়া হবে রোহিঙ্গাদের।


Top