আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


আবারও বিয়ের করলেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার

বিশেষ প্রতিনিধি :

আবারও বিয়ের করলেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সারআবারো বিয়ে করলেন শমী কায়সার। বরের নাম রেজা আমিন (৭০)। জানা গেছে, পারিবারিক ভাবে গত ২৭ সেপ্টেম্বর তাদের বিয়ে হয়। শুক্রবার (৯ অক্টোবর) জমকালো অয়োজনে বিয়ের অনুষ্ঠান হয়।শমীর স্বামীর নাম রেজা আমিন (৭০)। পেশায় তিনি ব্যবসায়ী। আরো জানা গেছে, স্বামী বয়স্ক হওয়ার কারনে বিষয়টি গোপন রাখতে চেয়েছিলেন শমী। কিন্তু তাকে না জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক শেয়ার করেছেন অভিনেত্রী তারিন এবং নাট্যকার ও পরিচালক চয়নিকা চৌধুরী। চ্যনিকা চৌধুরী কিছু ছবি পোস্ট করে শমী কায়সারকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লেখেন, ‘অনেক ভাল থাকিস। কারণ তুই সব সময় সুন্দর লাইফ লিড করতে চেয়েছিস।’ তিনি আরও লিখেন ‘শমীর বরের নাম রেজা আমিন সুমন।’

এর আগে ১৯৯৯ সালে ভারতীয় নাগরিক ব্যবসায়ী অর্নব ব্যানার্জী রিঙ্গোকে বিয়ে করেন শমী। পরে দুই বছর পর তাদের বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে তিনি ২০০৮ সালের ২৪ জুলাই ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষক মোহাম্মদ আরাফাতকে বিয়ে করেন। পরে বিবাহ বিচ্ছেদ হয়।
শমী কায়সার নব্বই এর দশকের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন। সেই সময় বাংলাদেশে টিভি নাটকে শমী কায়সার তার দূর্দান্ত অভিনয় দিয়ে দর্শকের মন কেড়ে নিয়েছিলেন। শমী ১৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার পিতার শহীদ বুদ্ধিজীবি শহীদুল্লাহ কায়সার ও মাপান্না কায়সার। তার মা পান্না একজন লেখিকা এবং সাবেক সংসদ সদস্য। শমীর একজন ছোট ভাই আছেন, অমিতাভ কায়সার।


Top