আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজাকে গ্রেফতার করেছে পুলিশ

আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজাকে গ্রেফতার করেছে পুলিশ

আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৪ মে) দুপুরে কুষ্টিয়ায় গ্রামের বাড়ি থেকে আমির হামজাকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি টিম।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কাউন্টার টেরোরিজম প্রধান অতিরিক্ত কমিশনার আসাদুজ্জামান। তার বিরুদ্ধে ওয়াজের মাধ্যমে ধর্মের অপব্যাখ্যা ও উগ্রবাদ ছাড়ানোর অভিযোগ আনা হয়।

মুফতি আমির হামজা কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের রিয়াজ সর্দারের ছেলে। তিনি বাংলাদেশ জাতীয় মুফাসীর পরিষদের কেন্দ্রিয় যুগ্ম-সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন।

এর আগে গত ১৫ মে থেকেই এই অভিযোগে তাকে গ্রেফতারের জন্য পুলিশ খোঁজ করছিল বলে জানা গেছে।

তাকে গ্রেফতারের বিষয়ে জানা যায়, গত ৫ মে তলোয়ার নিয়ে সংসদ ভবনে হামলা চালানর চেষ্টা করে সাকিব নামে এক যুবক। আটকের পরে সে জানায়, মোবাইল ফোনে সে আমির হামজাসহ বেশ কয়েকজন ইসলামি বক্তার ওয়াজ শুনে জিহাদি মনোভাবে এই হামলা চালাতে চেয়েছিল।

পরে সাকিবের নামে এজাহার দায়ের করলে, ওই এজাহারে মুফতি আমির হামজার নাম ছিল। তার সূত্রে ধরেই তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সিটিটিসি সূত্র।


Top