আজ || মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


ইমামকে কুপিয়ে হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ২

ইমামকে কুপিয়ে হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ২

ময়মনসিংহের পাগলা উপজেলায় মসজিদের ইমাম আজিম উদ্দিনকে (৫৫) কুপিয়ে হত্যার রহস্য উদ্ঘাটন করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

একই সঙ্গে ইমাম আজিম উদ্দিনকে কুপিয়ে হত্যার ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে হত্যার কথা স্বীকার করেন তারা।

গ্রেফতাররা হলেন- উপজেলার অললী গ্রামের মৃত হাফিজ উদ্দিন শেখের ছেলে সিরাজ শেখ (২৫) ও সাধুয়া গ্রামের দুলাল শেখের ছেলে সুজন মিয়া (২৫)।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে গাজীপুরের শ্রীপুর থানার বরমী এলাকা থেকে সিরাজ শেখ ও সুজন মিয়াকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ বলেন, এ ঘটনায় নিহত আজিম উদ্দিনের স্ত্রী ২০ সেপ্টেম্বর পাগলা থানায় হত্যা মামলা করেন। ওই মামলার তদন্তভার আসে জেলা গোয়েন্দা শাখায়।

এরপর বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে গাজীপুরের বরমী থেকে দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আদালতে ১৬৪ ধারার জবানবন্দিতে হত্যার কথা স্বীকার করেন তারা। জবানবন্দিতে তারা বলেন, অনেক আগে থেকে মাছের ঘের নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এ কারণে ইমাম আজিম উদ্দিনকে কুপিয়ে হত্যা করেন তারা।

১৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পাগলা থানার বেলদিয়া গ্রামে সাধুয়া-নিগুয়ারি খালের পাশে ইমাম আজিম উদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বিলকিস বেগম হত্যা মামলা করেন।


Top