আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


উদ্বোধনের আগেই ভেঙে গেল সিলেটের পাগলা জগন্নাথপুর সড়কের কুন্দানালা সেতু

সুনামগঞ্জ প্রতিনিধি :

উদ্বোধনের আগেই ভেঙে গেল সিলেটের পাগলা জগন্নাথপুর সড়কের কুন্দানালা সেতু

উদ্বোধনের আগেই নির্মাণাধীন সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কের কোন্দানালা খালের ওপর একটি সেতু ধসে পড়েছে। সোমবার (১ মার্চ) সকালে গার্ডার বসানোর সময় হাইড্রোলিক জ্যাক বিকল হয়ে সেতুটি ধসে গেছে বলে জানিয়েছে সড়ক ও জনপদ বিভাগ।

ধসে যাওয়া সেতুটি পরিদর্শন করলে দেখা যায়, সেতুটির ৫টি গার্ডার ভেঙে গেছে। প্রায় দুই বছর থেকে ব্রিজটি নির্মাণ কাজ চলছে, সেতুটি বাস্তবায়নের জন্য কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান এএম বিল্ডার্স এবং সেতুটি নির্মাণে খরচ ধরা হয় ৫০ লাখ টাকা।

তবে, স্থানীয়দের অভিযোগ নিম্নমানের কাঁচামাল ব্যবহার করার ফলে এই সেতুটি ধসে পড়েছে। স্থানীয় বাসিন্দা গফুর মিয়া বলেন, সেতুটি কাজ যে ঠিকাদারি প্রতিষ্ঠান পেয়েছে তার কাজ খুব ধীরগতি ও নিম্নমানের জিনিসপত্র ব্যবহার করেছে বলেই সেতুটি ভেঙে গেছে।

সরকারের উচিত এদের বিচারের মধ্যে নিয়ে আসা, সরকারের কোটি কোটি টাকা খরচ করা উন্নয়ন প্রকল্পে এমন অনিয়ম মেনে নেওয়া যায় না। অন্যদিকে ২০১৯-২০ অর্থবছরে সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কে ৫১ কোটি টাকা ব্যয়ে তিনটি সেতু নির্মাণ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ।

এর একটি নির্মাণের আগেই ধসে পড়লো। তবে, বিকল্প সড়ক থাকায় ধসের কারণে সড়কে যান চলাচলে কোনো সমস্যা না হলেও নিম্নমানের কাজের দায়ভার ঠিকাদারি প্রতিষ্ঠানকেই নিতে হবে বলে জানান সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী কাজী নজরুল ইসলাম।

ঠিকাদারি প্রতিষ্ঠান এএম বিল্ডার্সের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হারুনুর রশিদ বলেন, গার্ডার বসানোর সময় হাইড্রোলিক জ্যাক বিকল হয়ে যাওয়া এই দুর্ঘটনাটি ঘটেছে। তবে, যেই ক্ষয়ক্ষতি হয়েছে তার পুরোটা আমরা বহন করবো এবং খুব দ্রুত সেতুটি আবারও নির্মাণ করা হবে। তিনি কাজে কোনো ধরনের অনিময় হয়নি বলে দাবি করেন।

সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কে তিনটি সেতু নির্মাণের প্রকল্পের দায়িত্বে থাকা সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, এতে সরকারের এক টাকাও ক্ষতি হয়নি। আমরা কোনো টাকা এখনো ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেয়নি । যেহেতু গার্ডার ভেঙেছে তারা তার দায়ভার বহন করবেন এবং নতুন করে আবার গার্ডার বসিয়ে দেবেন।

 


Top