আজ || মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা    
 


উপজেলা চেয়ারম্যান দিদারুল কবীর রতনের জন্মদিনে ছাত্রলীগের উদ্যোগে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

আবদুল্লাহ আল মামুন:
ফেনী জেলা যুবলীগের সভাপতি ও দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবীর রতনের জন্মদিন উপলক্ষে পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দাগনভূঞা বাজারে দুঃস্থদের মাঝে এ খাবার বিতরণ করা হয়।

খাবার বিতরণের পূর্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি শামসুদ্দিন মামুন, সাধারণ সম্পাদক আশ্রাফুজ্জামান আশ্রাফ, বাংলাদেশ অরফেন্স সেন্টারের পরিচালনা পর্ষদের সভাপতি সোহেল আহমেদ হারুন, জেলা ছাত্র লীগের সহ সভাপতি পাপন ঘোষ, যুবলীগ নেতা আবির হোসেন কনক, পৌর ছাত্র লীগের সভাপতি মিশু নাথ, ইকবাল মেমোরিয়াল সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক ওমর ও পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহ আজিজ তুষার প্রমুখ। এছাড়াও উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে দিদারুল কবীর রতনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়। এসময় দুই শতাধিক দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।


Top