আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


উৎসাহ ও উদ্দীপনায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার উদ্যোগে মহাসপ্তমী উদ্যাপিত

স্টাফ রিপোর্টার:
বিপুল উৎসাহ-উদ্দীপনায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার উদ্যোগে বৃহস্পতিবার উদ্যাপিত হলো মহাসপ্তমী।

এদিন ছিল বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার দ্বিতীয় দিন। বুধবার ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শারদীয় এ দুর্গোৎসব শুরু হয়।

মণ্ডপে আগের দিনের মতোই ঢাকের বাদ্য, শঙ্খ আর উলুধ্বনিতে দেবী দুর্গার মর্ত্যে আগমনের খবর জানান দেওয়া হয়। পূজার মধ্য দিয়ে করা হয় মানবজাতির কল্যাণ কামনা।

দেশটির রাজধানী মানামা (১০অক্টোবর) বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টায় স্থাপিত অস্থায়ী মণ্ডপে এ পূজার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার সভাপতি অনুকূল দেবনাথ, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সুকুমার যীশু হিন্দুরত্ন, রুপম পাল সহ বাহরাইনে বসবাসরত হিন্দু মহাজোটের নেতৃবৃন্দ।

এ বছর ভক্তদের কষ্ট দূর করতে দেবী দুর্গা আসবেন ঘোড়ায় চড়ে, আর দশমীর দিন বিদায় নেবেন একই বাহনে।

বুধবার মঙ্গলপ্রদীপ প্রজ্বালন ও মহাষষ্ঠীর পূজার মাধ্যমে, ৫দিন ব্যাপী পূজার শুভ সূচনা করা হয়,

পূজার পুরহিত্ব করেন প্রদীপ ভট্টাচার্য। ভক্তগণ, মায়ের চরণে পূস্পাঞ্জলি প্রদান করেন ও মহাপ্রসাদ গ্রহন করেন।


Top