আজ || মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


একজন কিডনি রোগীর চিকিৎসার জন্য মানবিক সাহায্যের আবেদন

মো.স্বপন মজুমদার 

একজন কিডনি রোগীর চিকিৎসার জন্য মানবিক সাহায্যের আবেদন

একজন মুমূর্ষ রোগীকে বাঁচানোর জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। তাই সমাজের সকল স্তরের মানুষের কাছে তার পরিবারের পক্ষ থেকে আর্থিক সহায়তার জন্যে আবেদন জানানো হয়েছে।

ফেনীর দাগনভুঞাঁ উপজেলার ২নং রাজাপুর ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের মুক্তা মজুমদার গত ১২-০৭-২০২০ তারিখে হঠাৎ করে মুক্তা মজুমদারের প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হয়। ডাক্তারের পরামর্শে অক্সিজেন লাগিয়ে শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক করা হয়। একই সাথে অনেকগুলো টেস্ট করা হয়। টেস্টে রক্তে সিরাম ক্রিয়েটিনিন ৬.৪ পাওয়া যায় এবং আলট্রাসনোগ্রাম রিপোর্টে কিডনির সাইজ ছোট আসে।

পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেলের কিডনী ও নেফ্রোলজির দু’জন ডাক্তারের পরামর্শ অনুসারে ১৪ দিনের ওষুধ এবং পর্যবেক্ষন রাখা হয়। দুর্ভাগ্য যে ১৪ দিন পর ক্রিয়েটিনিন লেভেল 8.4 হয়ে যায়। জরুরী ভিত্তিতে ঢাকা কিডনী ফাউন্ডেশান এর ডাঃ হারুনুর রশীদ এর সিরিয়াল নেয়া হয় এবং ৪-৮-২০২০ ইং তারিখে ডাক্তারের পরামর্শে কিডনী ফাউন্ডেশান হাসপাতালে ভর্তি করানো হয়।

পুনরায় সবগুলো টেস্ট করানোর পর ক্রিয়েটিনিন 9.3 পান এবং eGFR দেখে ডাক্তার দুটো কিডনীর 95% ডেমেজ বলেন এবং জরুরী ভিত্তিতে গলার পাশে ক্যাথেটারের মাধ্যমে ডায়ালাইসিস করান এবং ৫-৮-২০২০ইং হাতে ফিসচুলা বসানোর সিদ্ধান্ত দেন। পাশাপাশি ডাঃ কিডনী ট্রান্সপ্ল্যান্টের পরামর্শ দেন।

ইন্ডিয়াতে ডোনারের মাধ্যমে অপারেশন করানো যায় কিন্তু সর্বনিম্ন ৩০-৩৫ লাখ টাকার প্রয়োজন হয়। অপারেশন পরবর্তী আরও ৩-৪ লাখ টাকার চিকিৎসার প্রয়োজন হয়।

অপারেশন করানোর আগ পর্যন্ত নিয়মিত ডায়ালোসিস এর মাধ্যমে ওনাকে সুস্থ রাখতে হবে, এই ক্ষেত্রেও অনেক টাকার প্রয়োজন।

বন্ধু,বান্ধব,আত্মীয়স্বজন,মানবতাবাদী এবং জনদরদী ব্যক্তিগনের নিকট বিনীত অনুরোধ মুক্তা মজুমদার এর এই দুর্যোগে আপনারা দোয়া,পরামর্শ,মানবিক,আর্থিক,লজিস্টিক ও লিগাল সাপোর্টের পাশাপাশি যে কোন মতামত দিয়ে সহযোগীতা এবং সর্বস্তরের মানুষের কাছে সাহায্যের জন্য অনুরোধ জানিয়েছেন

সাহায্য পাঠানোর জন্যঃ
নিম্নোক্ত যেকোনো নাম্বারে বিকাশ করতে পারেনঃ
মানিকঃ বিকাশ নাম্বারঃ 01816138492
জামশেদঃ বিকাশ/রকেট/নগদ নাম্বারঃ 01878805223

অথবা এই একাউন্টেও টাকা পাঠাতে পারবেনঃ
Account Holder:
Rabiul Karim Mintu,Saddam Hossen,Kazi Shaik Farid.
Account Number: 119512129247157
Mercantile Bank,korais munshi branch.Feni


Top