আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


একসাথে ৫০ লাখ আইডি ব্যবহারে টিকিট পেতে সমস্যা: রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন

অনলাইন ডেস্ক:

একসাথে ৫০ লাখ আইডি ব্যবহারে অনলাইনে টিকিট পেতে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

বৃহস্পতিবার (১৫ জুলাই) রাজধানীর কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

রেলমন্ত্রী বলেন, ট্রেনের সিট ক্যাপাসিটি থাকে ৭০০ সেখানে টিকিট বিক্রি হয় ৩৫০টা, এর মধ্যে ৪০ থেকে ৫০ লাখ আইডি একসাথে টিকিট কাটার চেষ্টা করায় টিকিট পেতে সমস্যা হচ্ছে।

তিনি বলেন, আমরা চেষ্টা করছি স্বাস্থ্যবিধি মেনে ট্রেন পরিচালনা করার। তবে স্টেশনে ট্রেন দাঁড়ানোর সাথে সাথে হুড়োহুড়ি করে মানুষ উঠে যায়। এটা বন্ধ করার মেকানিজম আমাদের নেই। তাই লোকাল ট্রেনের স্বাস্থ্যবিধি না মানার আশঙ্কা রয়েছে। লোকাল ট্রেন প্রতিটা স্টেশনে থামে। সেখান থেকে বিপুল পরিমাণ যাত্রী ওঠে। এটা বন্ধ করা গেলে স্বাস্থ্যবিধি মানানো যাবে।

বাসে ভাড়া বাড়ানো হলেও ট্রেনে কোনো ভাড়া বাড়েনি। তবে কোথাও যদি কোনো ব্যত্যয় হয় সেটা যদি আমরা ধরতে পারি এবং বুঝতে পারি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।


Top