আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


এবছরের এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষা হবে গ্রুপভিত্তিক ৩টি বিষয়ে

অনলাইন ডেস্ক :

এবছরের এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষা হবে শুধু গ্রুপভিত্তিক ৩টি বিষয়ে। এই ৩ বিষয়েও পরীক্ষা নেওয়া হবে সময় ও নম্বর কমিয়ে। এছাড়া এবার হবে না চতুর্থ বিষয়ের পরীক্ষাও।

সোমবার (২৬ জুলাই) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাপী কোভিড-১৯ জনিত কারণে চলতি বছরের এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষা হবে যার যার গ্রুপের ৩টি নৈর্বাচনিক বিষয়ে (যেমন- বিজ্ঞান গ্রুপের পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান)। বাংলা-ইংরেজিসহ আবশ্যিক বিষয় ও চতুর্থ বিষয়ে কোনো পরীক্ষা নেয়া হবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জেএসসি বা সমমান ও এসএসসি বা সমমান পরীক্ষার নম্বরের ভিত্তিতে চতুর্থ বিষয়ের নম্বর সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে যোগ করে ২০২১ এর ফলাফল দেয়া হবে। এক্ষেত্রে উচ্চশিক্ষায় ভর্তিতে কোনো রকমের নেতিবাচক প্রভাব পড়বে না।

এছাড়া এ মুহূর্তে শিক্ষার্থীর চতুর্থ বিষয় পরিবর্তন বা সংশোধনের সুযোগ নেই বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।।


Top