আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


এসএসসি পরীক্ষা নভেম্বরে, এইচএসসি ডিসেম্বরে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি

অনলাইন ডেস্ক :

অটোপাশ মিলছে না এবারের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের। সংক্ষিপ্ত সিলেবাসে নির্বাচিত তিনটি বিষয়ের উপরে পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। বৃহস্পতিবার (১৫ জুলাই) সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে আগামী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি ও ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। করোনার কারণে চলতি বছরের আটকে থাকা এসএসসি ও এইচএসসি পরীক্ষা অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন করা হবে বলেও জানান ড. দীপু মনি।

মন্ত্রী বলেন, আগামী ১৮ জুলাই থেকে পরবর্তী ১২ সপ্তাহে মোট ২৪ টি অ্যাসাইনমেন্ট করবে এসএসসি পরীক্ষার্থীরা এবং ২৬ জুলাই থেকে পরবর্তী ১৫ সপ্তাহে ৩০টি অ্যাসাইনমেন্ট করবেন এইচএসসি পরীক্ষার্থীরা।

করোনা পরিস্থিতির কারণে এবারে সীমিত বিষয়ে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঈদের পরে অনলাইনে ফরম পূরণ করবেন শিক্ষার্থীরা। সীমিত বিষয় হওয়ায় টাকা জমার পরিমানও কমবে। শিক্ষামন্ত্রী দীপু মনি আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) সংবাদ সম্মেলনে একথা বলেন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব আমিনুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নেহাল আহমেদসহ অন্যান্য বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

 


Top