আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ২০টিরও বেশি বসতঘর পুড়ে গেছে। আজ মঙ্গলবার (২০ জুলাই) রাত পৌনে ৮টার দিকে বালুখালী শিবিরের ৯ নম্বর ক্যাম্পের বি- ব্লকে এ ঘটনা

ঘটনার খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে উখিয়া ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। তবে আগুনে ২০টি বসতঘর পুড়ে প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। আগুন লাগার এই তথ্য নিশ্চিত করেছেন ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি শিহাব কায়সার খান।

তিনি বলেন, আগুনে রোহিঙ্গাদের ২০টির বেশী বসতঘর পুড়ে গেছে। এখন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে। কি পরিমাণ ক্ষতি হয়েছে বা আগুনের সুত্রপাত কিভাবে তা জানতে একটু সময় লাগবে।


Top