আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


করোনা মোকাবেলায় শেখ হাসিনা বিশ্ব দরবারে প্রশংসিত: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

নিজস্ব প্রতিবেদক

করোনা মোকাবেলায় শেখ হাসিনা বিশ্ব দরবারে প্রশংসিত: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

করোনা মোকাবেলায় শেখ হাসিনা সরকার বিশ্বে প্রশংসিত হচ্ছে। করোনায় যখন সারা বিশ্ব টালমাটাল তখন বাংলাদেশ সরকার জনগণের পাশে ছিল এবং অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে মৃত্যুহারও কম।করোনায় সরকারের পাশাপাশি দলীয় নেতাকর্মীরাও এগিয়ে এসেছেন করোনা মহামারিতে। এজন্য সারাদেশের মানুষ শেখ হাসিনার নেতৃত্বকে চায় এবং তার সরকারের উপর আস্থা আছে। বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

আজ মঙ্গলবার (৫ জানুয়ারি) সকালে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত দ্বিতীয় কার্যনিবাহী কমিটির বৈঠকে তিনি এসব কথা বলেন।

তিনি বললেন, খুব শিগগিরই ইউনিট থেকে শুরু করে থানা পর্যন্ত গঠনতন্ত্র মেনে কমিটি গঠন করা হবে।

আসাদুজ্জামান খাঁন কামাল আরও বললেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যারা বিরোধীতা করছে তারা সবাই ভুল বুঝাবুঝির মধ্যে আছে। খুব শিগগিরই এ ভুল ধারণার অবসান ঘটবে। আর কেউই আইন নিজের হাতে তুলে নেবেন না। ভাস্কর্য যারা ভাঙচুর করে তাদের আইনশৃঙ্খলাবাহিনীর হাতে তুলে দিতেও নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

মন্ত্রী বললেন, এদেশের জনগণ অনেক শৃঙ্খল আদর্শিক তারা কখনো ভাস্কর্য ভাঙে না। আর যারা এসব করেছে তারা চিহ্নিত অপশক্তি। এছাড়া কুষ্টিয়ায় যারা বাঘা যতীনের ভাস্কর্য ভেঙ্গেছে তাদের সবাইকে চিহ্নিত করা হয়েছে।

বৈঠকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসস এম মান্নান কচি, যুগ্ম সাধারণ সম্পাদক হাবীব হাসান, সহসভাপতি আসলামুল হক এমপি, সাদেক খান এমপিসহ কার্যনির্বাহী সদস্যগণ উপস্থিত ছিলেন।

 


Top