আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে রাজধানী থেকে সারা দেশে দূরপাল্লার বাস বন্ধ

ডেস্ক রিপোর্ট 

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে রাজধানীর আশপাশের সাত জেলায় লকডাউন জারি করেছে সরকার।

সাত জেলার ওপর বিবিনিষেধ আরোপের পর রাজধানী ঢাকা থেকে সারা দেশে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকার কথা জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ।

সোমবার তিনি গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার থেকে সারা দেশে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকবে।

এর আগে বিকালে মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম জানিয়েছেন সাত জেলায় লকডাউন জারি করা হয়েছে।

জেলাগুলো হলো- মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ।

এ জেলাগুলোতে আগামী নয় দিন জরুরি পরিষেবা ছাড়া সব ধরনের কার্যক্রম ও চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।  এসব জেলায় লঞ্চ চলাচল করবে না। পাশাপাশি এ জেলায় কোনো ট্রেনও থামবে না।


Top