আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন হানিফ পরিবহনের প্রতিষ্ঠাতা জয়নাল

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন হানিফ পরিবহনের প্রতিষ্ঠাতা জয়নাল

দেশের শীর্ষস্থানীয় পরিবহন কোম্পানি হানিফ পরিবহনের প্রতিষ্ঠাতা জয়নাল আবেদিন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল বুধবার রাত পৌনে ৯টার দিকে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

হাসপাতালের পরিচালক ও প্রধান নির্বাহী আল ইমরান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘জয়নাল আবেদিন গত ৬ নভেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি কোভিড-১৯ পজিটিভ ছিলেন। অবস্থা খারাপ থাকায় তাকে আমাদের আইসিইউতে ভর্তি রাখা হয়েছিল।

ঢাকার আমিনবাজারের বাসিন্দা জয়নাল আবেদিনের হাত দিয়েই গড়ে উঠেছিল হানিফ পরিবহন। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। ছোট ছেলে হানিফের নামে হানিফ পরিবহনের নামকরণ করা হয়। পরে হানিফ এন্টারপ্রাইজ নামে ব্যবসায়ী গ্রুপ গড়ে তোলেন জয়নাল আবেদিন ও তার ছেলেরা। হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান ছিলেন তিনি।

হানিফ পরিবহনের মহাব্যবস্থাপক মোশাররফ হোসেন জানান, জয়নাল আবেদিনের স্ত্রীও করোনাভাইরাস সংক্রমণ নিয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি আছেন। উনাকেও ভেন্টিলেশনে রাখা হয়েছে, অবস্থা ভালো না।

জয়নাল আবেদিনকে আমিনবাজারে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলেও জানান হানিফ পরিবহনের মহাব্যবস্থাপক মোশাররফ হোসেন।

 


Top