আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


করোনার প্রকোপ বাড়লেও সড়কে বেড়েছে যানবাহনের চাপ

অনলাইন ডেস্ক :

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের জারি করা কঠোর বিধিনিষেধের ১২ তম দিনে রাজধানীর বিভিন্ন সড়কে রিকশা, ব্যক্তিগত গাড়িসহ অন্যান্য যানবাহনের চলাচল বেড়েছে। সকালের দিকে কোথাও কোথাও যানজটও দেখা গেছে। এছাড়া রাজধানীতে প্রবেশ ও বের হওয়ার পথ সকাল থেকেই ব্যস্ত।

সরোজমিনে দেখা যায়, রাজধানীর আগারগাঁও, বছিলা, মোহাম্মদপুর, আসাদগেট, ফার্মগেট ও কারওয়ান বাজারের বাসস্ট্যান্ডেও মানুষের ভিড় দেখা গেছে। স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ বা তিন গুণ রিকশাভাড়াও গুনতে হচ্ছে অনেক যাত্রীকে।

রাজধানীর সড়কে গণপরিবহন ছাড়া সব ধরনের যানবাহনের চাপ রয়েছে। ব্যক্তিগত গাড়ি চলছে সব সড়কে। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পরিবহনও সড়কে চলছে। ট্রাফিক সিগন্যালে যানবহনের চাপ দেখা গেছে। তবে, এখন পর্যন্ত চলাচল নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো তৎপরতা দেখা যায়নি।

১ জুলাই থেকে সরকারি বিধিনিষেধে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়। বন্ধ রাখা হয়েছে গণপরিবহণসহ শপিংমল। মানুষের চলাচলেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আগামী ১৪ জুলাই শেষ হচ্ছে এই বিধিনিষেধ।


Top