আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


কাতারস্থ সকল প্রবাসী বাংলাদেশীদের প্রাণের দাবী: কাতারে প্রবাসী কল‍্যাণ ব্যাংকের একটি শাখা চাই

কাতার প্রতিনিধি :

উক্ত দাবীর পক্ষে বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট সোসাইটি কাতারের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আশরাফুল ইসলামের নেতৃত্বে ৭ সদস‍্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল অদ‍্য ০৩/০৮/২০২১ খ্রি. তারিখ রোজ মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় কাতারে প্রবাসী কল‍্যাণ ব্যাংকের একটি শাখা অনুমোদনের নিমিত্ত প্রবাসী কল‍্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী মহোদয় বরাবর লিখিত একটি আবেদনপত্র কাতারে নিযুক্ত বাংলাদেশের মান‍্যবর রাষ্ট্রদূতের পক্ষে অত্র দূতাবাসের কাউন্সেলর (রাজনৈতিক ও অর্থনৈতিক) ও দূতালয় প্রধান মোঃ মাহবুর রহমানের হাতে হস্তান্তর করা হয়। প্রতিনিধি দলে আরো ছিলেন উক্ত সোসাইটির সহ-সভাপতি মোহাম্মদ ইসমাইল মনচুর, সমাজসেবা সম্পাদক বিপ্লব ভুইয়া, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক গাজী এমরান হোসেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শরিফ মিয়া (ঢাকা বিভাগ), মোহাম্মদ ওমর ফারুক রনি (চট্টগ্রাম বিভাগ) ও আরিফ হোসেন লিমন (রংপুর বিভাগ)।


Top