আজ || মঙ্গলবার, ০৯ Jun ২০২৬
শিরোনাম :
  বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি       গণসংযোগকালে ফেনীতে বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর গাড়ি বহরে হামলা, আহত ১০       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে ফ্রান্সে সংবাদ সম্মেলন       বাংলাদেশ দূতাবাস বাহরাইনের উদ্যোগে প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বাহরাইন প্রবাসীদের সংবাদ সম্মেলন    
 


কাতারে ফেনী সঞ্চয় সমিতির বনভোজন অনুষ্ঠিত

মোশারফ হোসেন জনী

কাতারে ফেনী সঞ্চয় সমিতির বনভোজন অনুষ্ঠিত।

প্রবাসের শৃঙ্খলিত জীবনের কর্মব্যস্ততাকে মাড়িয়ে কাতারে এখন শুরু হয়েছে  শীতকালীন বিনোদন বনভোজন উৎসব। কভিড-১৯ স্বাস্থ্যবিধি মেনে, প্রবাসীদের বনভোজন উৎসবে বহু মানুষের সংস্কৃতির সম্মিলন ঘটায়। দেশের সংস্কৃতিতে বেড়ে ওঠা প্রবাসীরা আসেন প্রাণের টানে, আসেন আবেগের টানে। তারা ছুটে আসেন ভালোবাসার মানুষের সঙ্গে সম্মিলিতভাবে আনন্দ উপভোগ করতে।

গত শুক্রবার দোহার অদূরে আল শাহনিয়া দোসারী পার্কে কাতারস্থ ফেনী সঞ্চয় সমিতির আনন্দ ভ্রমন অনুষ্ঠিত হয়।

সপ্তাহের ছুটির দিনের এই বনভোজনে উপস্থিত ছিলেন সমিতির আহবায়ক এম নুরুজ্জামান,  সদস্য সচিব মোঃ এমরান, মেজবা উদ্দিন আহম্মদ রনি। প্রবাসী এই মিলন মেলায় প্রধান অতিথি ছিলেন  মোঃ শহিদুল হক। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, মোকারম আলী চৌধুরী, ইয়াছিন হোসেন রুবেল, আনোয়ার হোসেন, রহিম উদ্দিন, হুমায়ুন কবির, এবি এম দিদারুল আলম আরজু, আবদুল্লাহ হুজুরসহ অনেকে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  ছালেহ আহম্মদ খোকন, মুকবুল হোসেন মোল্লা, দিলিপ কুমার ছোটন, লোকমান আহম্মেদ, ইউছুপ সিকদার।


Top