আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


কাতারে বাংলাদেশী প্রতিষ্ঠান ‘ফেমাস ট্রাভেল এন্ড ট্যুরস’ এর যাত্রা শুরু

মোশারফ হোসেন জনী

করোনার দীর্ঘমেয়াদী করালগ্রাসে মারাত্মকভাবে বিপর্যস্ত প্রবাসী ব্যবসায়ীরা সম্প্রতি করোনার প্রকোপ কমে গেলে আবারও ঘুরে দাঁড়ানো চেষ্টা করছে। এরই অংশ হিসেবে কাতারের শিল্পনগরী সানাইয়ার এশিয়ান টাউনের প্লাজামলে বাংলাদেশী মালিকানাধীন ‘ফেমাস ট্রাভেলস এন্ড ট্যুরস’ এর যাত্রা শুরু হয়েছে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে।

১৬ নভেম্বর সন্ধ্যায় প্রবাসী উদ্যোক্তা সম্মাননা প্রাপ্ত তরুণ প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ নূরুল আলমের মালিকানাধীন দ্বিতীয় ট্রাভেলস এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতারে নিযু্ক্ত বাংলদেশের রাষ্ট্রদূত মো: জসিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কোম্পানীর স্পন্সর মোহাম্মদ আলী তালেব আল মাররী ও বাংলাদেশ কমিউনিটির সভাপতি প্রকৌশলী আনোয়ার হোসেন আকন।

মইনুল হাসানের পরিচালনায় মাওলানা ওমর ফারুকের পবিত্র কোরআন থেকে তেলাওয়োতের পর ফিতা ও কেটে উদ্বোধন ঘোষণা করেন মান্যবর রাষ্ট্রদূত। এ সময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন, দূতাবাসের শ্রম কাউন্সিলর ড. মোস্তাফিজুর রহমান, দূতালয় প্রধান মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, শফিকুল ইসলাম তালুকদার বাবু, বাংলাদেশ লেখক-সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি আমিনুল হক, আবুল কাশেম, জসিম উদ্দীন দুলাল, সৈয়দ আনা মিয়া, তাফসির উদ্দিন, নূর মোহাম্মদ, আশফাক মামুন, মোল্লা মোহাম্মদ রাজিব রাজ,আবদুল জলিল, ওবায়দুর রহমান, মোহাম্মদ নাঈম, ফারুক আহমদ, সহ কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

কোম্পানীর কর্মকর্তা ও উদ্যোক্তার স্বজনদের মধ্যে উপস্থিত ছিলেন, আবদুল আহাদ আজাদ, আবদুল হালিম, কামাল উদ্দিন, মোহাম্মদ হাশেম, মোহাম্মদ জুয়েল, মোহাম্মদ জাবেদ, শাহেদ, মোহাম্মদ ইমন, আবু তৈয়ব, মোহাম্মদ আলমগীর, মোজাম্মেল হোসেন, মহসিন ফরিদ, সোহাগ চন্দ্র দাস, শেফায়েত ইমাম, ইব্রাহিম খলিল, মোহাম্মদ সাইফুল খা, রিদোয়ান আলম ফাহিম, আহনব, মায়মুনা, মাহনূর ও ইরফাত সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী।

প্রবাসী বাংলাদেশীদের একমাস বিশেষ মূল্যছাড়ের ঘোষণা দিয়ে উদ্যোক্ত মোহাম্মদ নূরুল আলম বলেন, একজন বাংলাদেশী উদ্যোক্তা হিসেবে আমার এগিয়ে চলার পথে কাতার প্রবাসী সকল বাংলাদেশী ভাইদের সার্বিক সহযোগিতা ও পরামর্শ চাই।


Top