আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


কাতারে বিএনপির দক্ষিণ মুনতাজা শাখার অভিষেক অনুষ্ঠিত

মোশারফ হোসেন জনী

কাতারে বিএনপির দক্ষিণ মুনতাজা শাখার অভিষেক অনুষ্ঠিত

কাতারস্থ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দক্ষিণ মুনতাজা শাখার অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে শাহ আলম খন্দকার সভাপতি, মোহাম্মদ ইমরানকে সাধারণ সম্পাদক, সাইদুর রহমান চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্যের কার্যনির্বাহী কমিটি ২০২১-২০২২ ঘোষণা করা হয়।

স্থানীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাসার লেলিন অনুষ্ঠান পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার বিএনপির সভাপতি মো: আবু ছায়েদ। বিশেষ অতিথি ছিলেন কাতার বিএনপির প্রথম সহ-সভাপতি অধ্যাপক আমিনুল হক, নির্বাচন সমন্বয়ক কাতার বিএনপির সহ-সভাপতি ইসমাইল মনসুর ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি আহসান উল্লাহ হাসান,যুগ্ম-সম্পাদক নুরুজ্জামান রুবেল,কবির আহমদ,সহ-সাংগঠনিক সম্পাদক ইকবাল খান,কৃষি বিয়য়ক সম্পাদক কামরুল খান।

অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কাতার বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান, আবুল কাশেম ভূঁইয়া ও ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী মোহাম্মদ ফারুক হোসেন ।


Top