আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


কাতারে বিজনেস ক্লাবের ইংরেজি নববর্ষ উদযাপন

মোশারফ হোসেন জনী

কাতারে বিজনেস ক্লাবের ইংরেজি নববর্ষ উদযাপন

বিজনেস ক্লাব কাতারের ইংরেজি নববর্ষ ও বার্ষিক আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। বছরের প্রথম দিন গত শুক্রবার শাহনিয়া আল দোসারি পার্কে এই জাঁকজমকপূর্ণ উৎসবের আয়োজন করা হয়। পার্কের মনোরম প্রাকৃতিক পরিবেশে আনন্দ ও ভালোবাসায় মেতেছিলেন সংগঠনের সদস্যরা।

মোঃ আরিফুর রহমানের সন্চালনায় ও সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মধ্যপ্রাচ্যের বিশিষ্ট ব্যবসায়ি রিয়াজুল ইসলাম সৌরাভ। এছাড়া আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সহসভাপতি ফিরোজ কবির, মোঃ সোহেল, সাধারণ সম্পাদক এম এন আলম,যুগ্ম সম্পাদক বিল্লাল পাটোয়ারী, প্রদিপ, এনায়েত, রেজাউল হক, ওয়াসিমসহ অনেকে।

দিনব্যাপী এ আয়োজনে ছোট-বড় সবাই বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে উৎসবকে প্রাণবন্ত করে তোলেন। দুপুরের খাবারের পর সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর বিভিন্ন পর্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে সবার আকাঙ্ক্ষিত আকর্ষণীয় র‌্যাফল ড্র অনুষ্ঠিত হয়।


Top