আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


কাতারে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা জাতীয়তাবাদী ফোরামের অভিষেক অনুষ্ঠিত

মোশারফ হোসেন জনী

কাতারের রাজধানী দোহার একটি হোটেলে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা জাতীয়তাবাদী ফোরামের অভিষেক অনুষ্ঠিত হয়। সেলিম খানকে সভাপতি,আতিক আসলামকে সাধারণ সম্পাদক ও বাবর আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।বিএনপির সভাপতি মো: আবু ছায়েদ, প্রধান বক্তা ছিলেন কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু।

সিনিয়র সহ-সভাপতি শেখ সাইদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন  কাতার বিএনপির সহ-সভাপতি অধ্যাপক আমিনুল হক, সংগঠনের প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম সম্পাদক সুজানুর রহমান। টেলিকনফারেন্সে নতুন কমিটিকে অভিনন্দন জানান মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি নাসের রহমান।

অতিথিবৃন্দ নতুন কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানান ও আগাদিনের সকল আন্দোলন সংগ্রামে কাতার বিএনপির সাথে থাকার আহবান জানান।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাতার বিএনপির যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া, গোলাম সারোয়ার মিশু, মহিউদ্দিন কাজল, বাবুল গাজি, সহ-সাধারণ সম্পাদক আইনুল করিম বাবু, চাঁদপুর জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক সবুজ মিয়া সহ আরও অনেকে।


Top