আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন মো. হারুন অর রশিদ

নিজস্ব প্রতিবেদক :

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন মো. হারুন অর রশিদ।

যোগদান উপলক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈনুল ইসলাম সদ্য যোগদানকৃত ইউএনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

নব যোগদানকৃত ইউএনও মো. হারুন অর রশিদ বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩০তম ব্যাচের কর্মকর্তা হিসেবে অষ্টগ্রাম উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের পূর্বে বাহারাইনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি হিসেবে কর্মরত ছিলেন।

ইউএনও মো. হারুন অর রশিদের বাড়ি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার নোয়াগাও গ্রাম। তার বাবা অবসরপ্রাপ্ত উপজেলা মৎস্য অফিসার মো. আশরাফ আলী এবং তার মা মরহুমা নাদিরা ছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।


Top