আজ || মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা    
 


কুমিল্লার হোমনা উপজেলার রামকৃষ্ণপুর বাজারে অগ্নিকাণ্ডে ৭০টি দোকান পুড়ে ছাই

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লায় মঙ্গলবার (১১ মে) দিবাগত রাত সাড়ে ১১টায় হোমনা উপজেলার রামকৃষ্ণপুর বাজারেভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই অগ্নিকাণ্ডে ৭০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।

রামকৃষ্ণপুর বাজারের সংকরের অ্যালুমিনিয়ামের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।

আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কাউছার আলম জানান, রাতে দোকান বন্ধ করে বাসায় গিয়ে খবর পান বাজারে আগুন লেগেছে। পরে দৌড়ে বাজারে এসে দেখেন তার মালামাল রাখার দুটি গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার ২০-২৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

হোমনা উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার উসমান গনি বলেন, ‘আমরা ১২টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাই। পরে আমরাসহ মুরাদনগর ও বাঞ্ছারামপুর উপজেলার তিনটি টিম দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। আমরা এখনো ঘটনাস্থলে আছি। এখন উদ্ধার কাজ চলছে। এ বিষয়ে পরে বিস্তারিত বলা যাবে।’

এদিকে অগ্নিকাণ্ডের পর রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে। ইউএনও জানান, তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলবেন। জেলা ও উপজেলা প্রশাসন থেকে তাদের সহযোগিতা করা হবে।


Top