আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


কুষ্টিয়ার মিরপুরে বাথরুমে এক ওড়নায় মা-ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ার মিরপুরে বাথরুম থেকে প্রবাসীর স্ত্রী মনিরা খাতুন (২৮) ও তার ছেলে আনাসের (৬) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা। আজ মঙ্গলবার (২০ জুলাই) দুপুরে মা-ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর হাসপাতাল মর্গে পাঠিয়েছে মিরপুর থানা পুলিশ।

নিহতরা হলেন- সলিম বিশ্বাসের পুত্রবধূ প্রবাসী তাইজেল বিশ্বাসের স্ত্রী মনিরা খাতুন এবং তার একমাত্র ছেলে আনাজ। স্থানীয় ইউপি সদস্য আব্দুল হামিদ বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়রা মরদেহ দুটি বাথরুমে দেখে আমাদের জানায়। ঘটনাস্থলে গিয়ে দেখি ওই নারী এবং তার ছেলে বাথরুমে একই ওড়নায় ঝুলছে। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মস্তফা জানান, দুপুরে হালসা এলাকার নিজ বাড়ি থেকে মা ও ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে সেইসঙ্গে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।


Top