আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


ক্যান্সারে কাতারস্থ বাংলাদেশ স্কুল ও কলেজের সাবেক শিক্ষকের মৃত্যু

মোশারফ হোসেন জনি

ক্যান্সারে কাতারস্থ বাংলাদেশ স্কুল ও কলেজের সাবেক শিক্ষকের মৃত্যু ।

কাতারস্থ বাংলাদেশ স্কুল ও কলেজের প্রতিষ্ঠাকালীন শিক্ষক এ.কে.এম. মুহসিন মিয়া দীর্ঘদিন মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে হামাদ হাসপাতালে ৩৮ বছরের দীর্ঘ স্বজনবিহীন প্রবাস জীবনের ইতি টানেন।

ফরিদপুরের কৃতিসন্তান মুহসিন মিয়া ১৯৮২ থেকে ২০০৩ সাল পর্যন্ত একজন সফল শিক্ষক হিসেবে অনেক ছাত্রছাত্রীর জীবনে আলো জ্বালিয়েছেন। এ দীর্ঘ পথ পরিক্রমায় পরম স্নেহের পরশে ছাত্রদের জীবনে আলো জ্বালালেও পরিবারের একমাত্র উপার্জনক্ষম বিধায় দুই কন্যা ও স্ত্রীর সান্নিধ্য থেকে থেকেছেন বরাবরই বঞ্চিত।

২০০৩ সালে বাংলাদেশ স্কুল ও কলেজে ইংরেজি ভার্সনে রূপান্তরিত হলে মুহসিন মিয়া সিনিয়র হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে যোগদান করেন বাংলাদেশী মালিকানাধীন NEW LINE STEEL ENGINEERING COMPANY তে। এই কোম্পানির অধীনেই তিনি জীবনের শেষ দিন পর্যন্ত ছিলেন।

তিনি গত ৪ ডিসেম্বর শেষ নি:শ্বাস ত্যাগ করলে সোমবার সকল সরকারি আনুষ্ঠানিকতা শেষে আবু হামুর গোরস্থান মসজিদে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

তাঁর শেষ ইচ্ছে অনুসারে ও পরিবারের অনুমতিক্রমে কাতারের এ গোরস্থানেই তাঁর দাফন সম্পন্ন করা হয়। দাফন শেষে দোয়ায় শরীক হন দূতাবাসের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ স্কূল ও কলেজের সাবেক ও বর্তমান ছাত্র-শিক্ষক-অভিভাবকবৃন্দ, কিমিউনিটির নেতৃবৃন্দ ও তার বর্তমান কোম্পানির কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।


Top