আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


খালেদা জিয়াকে উপদেষ্টা রেখে নাতনী জাইমা রহমানকে নেতৃত্বে আনার পরামর্শ

বিশেষ প্রতিবেদক 

খালেদা জিয়াকে উপদেষ্টা রেখে নাতনী জাইমা রহমানকে নেতৃত্বে আনার পরামর্শ

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উপদেষ্টা রেখে নাতনী ব্যারিস্টার জাইমা রহমানকে নেতৃত্বে আনার পরামর্শ দিয়েছেন বিএনপিপন্থি বুদ্ধিজীবীরা।  একই সঙ্গে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ সভানেত্রীর প্রতিদ্বন্দ্বী হিসেবে জাইমাকে গড়ে তুলতে এখন থেকেই কাজ করার পরামর্শ তাদের।

এদিকে, দলের নেতারাও মনে করেন তরুণ নেতৃত্ব আসলে সুদিন ফিরবে বিএনপিতে।  এজন্য বর্তমান প্রেক্ষাপটে দলের কাউন্সিল জরুরি।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একদিকে যেমন সাজাপ্রাপ্ত আসামি তার ওপর বয়সের ভারে অসুস্থ।  বিকল্প নেতৃত্বে যিনি আছেন তারেক রহমান। তিনিও আইনের চোখে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

বিএনপির নেতৃত্ব তারেকের সহধর্মিনী ডা. জোবায়দা রহমানকে নিয়েও গুঞ্জন উঠেছে।

তবে এবারে আলোচনায় একবারেই নতুন মুখ বেগম জিয়ার সদ্য ওকালতি পাস করা নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। বেগম জিয়ার পরামর্শে দলের নেতৃত্বে আসুক জাইমা রহমান এমনটাই মত বিএনপিপন্থী বুদ্ধিজীবীদের।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ বলেন, ‘বেগম জিয়ার শরীর এখনও ভালো আছে। তিনি যদি এখনও তার নাতনী জাইমাকে প্রমোট করেন তার উপদেষ্টা হিসেবে তাহলে জাইমা ভালোভাবে বিএনপিকে নেতৃত্ব দিতে পারবে। তারেক অবসরপ্রাপ্ত। এখন তরুণ কারো আসা দরকার। শেখ হাসিনার প্রতিদ্বন্দ্বী হতে পারে তারেকের মেয়ে। তাহলেই নতুন গতি আসবে। এদিকে লক্ষ্য রাখলে নতুন গতি আসবে। আর এতেই পরিবর্তনের সম্ভাবনা আছে।’

জোবায়দা-জাইমা যেই হোক, তরুণ নেতৃত্ব গ্রহণ করতে কর্মীরা প্রস্তুত বলে মত বিএনপি নেতাদের।

বিএনপি ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘জোবাইদা খুব জনপ্রিয়। আর জাইমা ব্যারিস্টারি পাস করেছেন। এটা বিএনপির জন্য ভালো যদি তারা রাজনীতিতে আসেন, তাহলে রাজনীতিতে সুবাতাস বইবে। নেতাকর্মীরা উদ্দীপ্ত হবেন।’

করোনা পরিস্থিতি কাটিয়ে শিগগিরই রাজনীতির মাঠে কার্যকর ভূমিকা রাখতে বিএনপিকে সাংগঠনিকভাবে প্রস্ততি নেয়ারও পরামর্শ তাদের।

 


Top